মানব জীবনের পূর্নাঙ্গ আমল
মুসলিম মানব জীবনের পূর্নাঙ্গ আমল সম্পর্কে চলুন বিস্তারিত জেনেনি
সালাত বা নামাজ সম্পর্কে বিস্তারিত:
প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা। জামাতের সঙ্গে নামাজ
আদায় করা ওয়াজিব। নামাজ এমন একটি ইবাদত যা আদায় করলে মনটা ফ্রেশ এবং শান্তিময় হয়।
নফল নামাজ পড়া:
প্রতিদিন ফরজ নামাজের বাইরেও অন্যান্য নফল নামাজ থাকে।
১। তাহাজ্জুদ।
২।প্রতি ওয়াক্ত শেষে নফল নামাজ।
গুনাহ থেকে দূরে থাকা:
যদি সারাদিন ভালো কাজ করে নামাজ পড়ে শেষে যদি গুনাহ করেন তা যদি আল্লাহর কাছে
মাফ না চান তাহলে আপনার সারাদিনের পরিশ্রমটাই বৃথা।
হারাম থেকে বিরত থাকা:
আল্লাহ তা'আলা বলেছেন তোমরা সৎ পথে উপার্জন করো এবং হালাল করে গ্রহণ করো সেটা
কম হলেও আমি তাতে বরকত দান করে দিব।
কোরআন শরীফ তেলাওয়াত করা:
প্রতিদিন সকালে ও রাতে সহি শুদ্ধভাবে পবিত্র কুরআন শরীফ তেলওয়াত করা এতে
আল্লাহ তায়ালা সন্তুষ্ট হন এবং শান্তি দান করেন। কুরআন শরীফ পৃথিবীর উন্নতম মহা পবিত্র গ্রন্থ।যার সাথে অন্য গ্রন্থর তুলনা হয় না।
প্রতি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ শেষে কিছু দোয়া:
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার। এই তিনটা পরতেই হবে।
সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ ৩৩ বার করে এবং আল্লাহু আকবার ৩৪ বার পরতে হবে।
নামাজ পড়া শেষে যা করনীয়:
নামাজ পড়া শেষ হলে আল্লাহর কাছে দুহাত তুলে আপনার মনের ইচ্ছা গুলো বা আপনার
আল্লাহর কাছে যা চাওয়া আছে সেগুলো চেয়ে দোয়া করবেন ।
শিক্ষার্থীদের জন্য কিছু আমল:
প্রতিটি শিক্ষার্থীর পড়া শুরু করার আগে কিছু আমল করে নেওয়া উচিত। পড়া মনে
রাখার জন্য এই দোয়াটি পড়তে হবে। ১|(রব্বি যিদনি ঈলমা) ২|(রব্বি ইয়াছ্ ছির্
ওয়ালাতু আছ্ ছির্ খতাম মিম বিল খয়ির)।পড়া শুরু করার আগে এই দুইটা দোয়া ৩
বার করে পরতে হবে।
নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা:
যদি কোন কারণবশত আপনি যদি নামাজ পড়তে না পারেন তাহলে পরের ওয়াক্তে সে নামাজটি
পড়ে নিতে হবে এবং অতি দরকার ছাড়া নামাজ বাদ দেওয়া যাবে না। আপনি যদি অসুস্থ
হয়ে বিছানাগত হয়ে যান তাও ইশারাতে হলেও নামাজ পড়তে হবে তাহলে ভাবুন নামাজের
প্রতি কত গুরুত্ব দিয়েছেন। নামাজ হচ্ছে বেহেস্তের একমাত্র চাবিকাঠি। নামাজ
মানুষকে সৎ পথে চলা ও মানুষকে সঠিক পথ দেখাতে সাহায্য করে। নামাজ মানুষকে
বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখে। একটা মানুষ যদি ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ
আদায় করে সে মানুষ কখনো নামাজ ছাড়বে না। নবী রাসুল (সাঃ) বলেছেন হাশরের মাঠে
সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই একবার ভাবুন নামাজ কতটুকু
গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব যাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি।
সর্ব শেষ কথা:
আমরা সকলে আল্লাহ তায়ালা নবীগণের দেখানো পথ অনুসারে জীবন অতিবাহিত করব। এবং
যথেষ্ট পরিমাণ আমল নিয়ে মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url